তরুণ লোকজনের গোপনীয়তা

আপনার গোপনীয়তা গুরুত্বপূর্ণ। আপনি Microsoft পণ্য এবং পরিষেবা ব্যবহার করলে, আমরা আপনার সম্পর্কে নির্দিষ্ট কিছু তথ্য পাই। আপনার নাম এবং ইমেল ঠিকানার মতো তথ্যকে ব্যক্তিগত ডাটা বলে। আমরা চাই যে আপনি জানুন যে আপনার সম্পর্কিত কোন ব্যক্তিগত ডাটা আমাদের কাছে আছে এবং কীভাবে আমরা সেটা ব্যবহার করি। আমরা এটাও আপনাকে জানাতে চাই যে ওই ডাটার উপর আপনার অধিকার আছে।
আমরা আশা করি এই পৃষ্ঠাটি আপনাকে একজন তরুণ হিসাবে, Microsoft-এর গোপনীয়তা অনুশীলনগুলি সম্পর্কে এবং যেভাবে আমাদের পণ্যগুলিকে ব্যবহার করলে আপনার গোপনীয়তা রক্ষিত হয় তার উপায়গুলি জানতে ও বুঝতে সহায়তা করবে। এই পৃষ্ঠাটি সেইসব প্রসঙ্গগুলিকেও তুলে ধরে যেগুলি পিতামাতা ও অভিভাবকদের জন্য সহায়ক হতে পারে।
যদি এই পৃষ্ঠায় থাকা তথ্য নিয়ে আপনার কোনো প্রশ্ন থাকে, তাহলে আপনি আপনার পিতামাতা বা অভিভাবকের সাথে কথা বলতে চাইতে পারেন। কীভাবে Microsoft ব্যক্তিগত ডাটা ব্যবহার করে সে সম্পর্কে আরও পড়তে, আপনি Microsoft গোপনীয়তা বিবৃতি পড়তে পারেন। privacy.microsoft.com-এ Microsoft এবং আপনার গোপনীয়তা সম্পর্কে আরও জানুন।
-
আমাদের অনেক পণ্যের কাজ করার জন্য ব্যক্তিগত ডাটার প্রয়োজন হয়। আমরা কোন ধরনের ব্যক্তিগত ডাটা পাব তা আপনি কোন পণ্য ও বৈশিষ্ট্যগুলি ব্যবহার করেন তার উপর নির্ভর করে।
যখন আপনি কোনো Microsoft পণ্য ব্যবহার করেন, আমরা আপনাকে আপনার নিজের সম্পর্কে কিছু প্রশ্নের উত্তর দিতে বলতে পারি। এটা আপনার নাম, ইমেল ঠিকানা, এবং জন্মদিনের মতো জিনিস হতে পারে। যদি আপনি আমাদের কাছে একটা অ্যাকাউন্ট তৈরি করেন, তাহলে আমরা আপনাকে একটা পাসওয়ার্ড তৈরি করতে বলতে পারি।
কীভাবে আপনি আমাদের পণ্য ও পরিষেবাগুলি ব্যবহার করেন সে সম্পর্কে কিছু বিশদও আমরা সংরক্ষণ করি। সেগুলি হতে পারে আপনার পরিদর্শন করা ওয়েব পৃষ্ঠাগুলি, আপনার খেলা গেমগুলি, আপনার করা ক্রয়গুলি, বা আপনার ব্যবহার করা ডিভাইসের বিশদ। একটা ফটো বা একটা নথির মতো ফাইল তৈরি বা শেয়ার করার জন্যও, আপনি কোনো Microsoft পরিষেবা ব্যবহার করতে পারেন। আমরা এটাকে আপনার সামগ্রী হিসেবেই বিবেচনা করি এবং আপনার জন্যই এটা রেখেছি।
মাঝে মাঝে আমরা অন্যান্যদের কাছ থেকেও আপনার সম্পর্কে ডাটা পাই। উদাহরণস্বরূপ, যদি আপনার অ্যাকাউন্টটি কোনো পিতামাতা বা অভিভাবক তৈরি করে থাকেন, তাহলে আপনার পিতামাতা বা অভিভাবক আপনার সম্পর্কে যে তথ্য সরবরাহ করেছিলেন সেটি আমরা সংগ্রহ করি। যদি আপনি আপনার স্কুলে কোনো Microsoft অ্যাকাউন্ট ব্যবহার করেন, তাহলে আমরা আপনার শিক্ষক-শিক্ষিকা বা স্কুল থেকে আপনার সম্পর্কে কিছু তথ্য পেতে পারি।
আমরা যে তথ্য পাব তা চয়ন করার ক্ষমতা মাঝে মাঝে আমরা আপনাকে দিই। কিন্তু যদি আপনি আমাদের প্রয়োজনীয় ডাটা না দিতে চান, তাহলে আপনি পণ্য বা বৈশিষ্ট্যটি ব্যবহার করতে পারবেন না। যদি আপনি আমাদেরকে ঐচ্ছিক ডাটা না দিতে চান, তাহলে আপনি পণ্যটি ব্যবহার করতে পারবেন, কিন্তু কিছু বৈশিষ্ট্য একইভাবে কাজ না করতে পারে।
আমরা যে ব্যক্তিগত ডাটা সংগ্রহ করি সে সম্পর্কে Microsoft গোপনীয়তা বিবৃতিতে আরও জানুন।
-
আপনাকে দারুণ অভিজ্ঞতা দেওয়ার জন্য Microsoft ডাটা ব্যবহার করে। আমরা এই কারণে ব্যক্তিগত ডাটা ব্যবহার করতে পারি:
- আমাদের পণ্যসমূহ সরবরাহ করা এবং সমর্থন করা।
- আমাদের পণ্যসমূহ উন্নত করা এবং তৈরি করা।
- আমাদের পণ্যসমূহ এবং সুপারিশগুলির ব্যক্তিগতকরণ করা।
- আমাদের পণ্যসমূহের বিজ্ঞাপন দেওয়া এবং প্রচার করা।
- আমাদের ব্যবসা চালানো এবং ব্যবসার উন্নতি করা।
আমরা এই ডাটা ব্যবহার করার সময়, এটিকে বিভিন্ন উৎস থেকে পাওয়ার ডাটার সঙ্গে লিঙ্ক করতে পারি। এই ডাটা লিঙ্ক করার মাধ্যমে, আমরা আপনার অভিজ্ঞতাকে আরও সহজ করে তুলতে পারি এবং এটা আমাদের ব্যবসাকে আরও ভালোভাবে চালাতে সাহায্য করে।
আপনাকে লক্ষ্য করে বিজ্ঞাপন পাঠানোর জন্য আমরা আপনার ইমেল, মানুষের-সঙ্গে-মানুষের চ্যাট, ফাইলসমূহ বা অন্যান্য ব্যক্তিগত সামগ্রী ব্যবহার করবো না৷
আমরা ব্যক্তিগত ডাটা কীভাবে ব্যবহার করি, Microsoft গোপনীয়তা বিবৃতিতে সে সম্পর্কে আরও জানুন।
-
আমাদের কিছু পরিষেবাতে বিজ্ঞাপন দেওয়া হয়। যদি আমরা জানি যে আপনি 18 বছরের কম বয়সী, আমরা আপনাকে ব্যক্তিগতকৃত বিজ্ঞাপন দেখাব না। আপনি তবুও হয়তো বিজ্ঞাপন দেখতে পাবেন, কিন্তু সেগুলি আমরা আপনার সম্পর্কে কী জানি তার উপর ভিত্তি করে নির্বাচিত হবে না।
আপনাকে লক্ষ্য করে বিজ্ঞাপন পাঠানোর জন্য আমরা কখনোই আপনার ইমেল, মানুষের-সঙ্গে-মানুষের চ্যাট, ফাইলসমূহ বা অন্যান্য ব্যক্তিগত সামগ্রী ব্যবহার করবো না৷
আপনি 18 বছরের উপরে হলে, আপনি আমাদের অপ্ট-আউট পৃষ্ঠা-এ ব্যক্তিগতকৃত বিজ্ঞাপন পাওয়া থেকে অপ্ট-আউট করতে পারেন।
বিজ্ঞাপন দেওয়া সম্পর্কে, Microsoft গোপনীয়তা বিবৃতিতে আরও জানুন.
-
আপনি কোথায় বাস করেন, তার উপর নির্ভর করে, আপনি কোনো Microsoft পণ্য বা পরিষেবা ব্যবহার করতে পারার আগে, স্থানীয় আইনের প্রয়োজনে আমাদেরকে আপনার পিতামাতা বা অভিভাবকের সম্মতি বা অনুমোদন নিতে হতে পারে।
আপনি যেখানেই বাস করুন না কেন, আপনার পিতামাতা বা অভিভাবক একটা Microsoft পরিবার গোষ্ঠী তৈরি করতে পারেন। এর ফলে তাঁরা সিদ্ধান্ত নিতে পারবেন যে আপনি আপনার অ্যাকাউন্ট ব্যবহার করে কী করতে পারবেন। আপনি যেখানে বাস করেন সেখানকার আইনগুলির উপর নির্ভর করে, আপনার থেকে যে ব্যক্তিগত ডাটা সংগ্রহ করি তারা সেগুলি দেখতে, সম্পাদনা করতে বা মুছতেও পারেন। Microsoft Family Safety সেটিংস এবং নিয়ন্ত্রণগুলি সম্পর্কে আরও জানুন।
Microsoft গোপনীয়তা বিবৃতিতে শিশুদের থেকে ডাটা সংগ্রহ সম্পর্কে আরও জানুন।
-
Microsoft Family Safety। যদি আপনার অ্যাকাউন্টটি কোনো Microsoft পরিবারের মধ্যে একটি চাইল্ড অ্যাকাউন্ট হয়, তাহলে আপনার পরিবারের সংগঠক আপনার গোপনীয়তা এবং নিরাপত্তার সেটিংসের সামঞ্জস্যকরণ করতে পারবেন। Microsoft Family Safety সম্পর্কে জানুন। যদি আপনি একজন মা-বাবা বা অভিভাবক হন, তাহলে আপনি Microsoft Family Safety মোবাইল অ্যাপ ব্যবহার করে সহজেই আপনার Microsoft পরিবার পরিচালনা করতে পারেন।
Xbox।তরুণ লোকজন গেম খালার সময় তাদের নিরাপত্তা সম্পর্কে Microsoft সতর্ক। Xbox নিরাপত্তা সেটিংস সম্পর্কে জানুন। যদি আপনি একজন পিতামাতা বা অভিভাবক হন, তাহলে আপনি Xbox Family Safety অ্যাপ-টি পেতে পারেন। আপনি এখানে Xbox এবং আপনার ব্যক্তিগত ডাটা সম্পর্কে একটি ভিডিওও দেখতে পারেন: শিশুদের জন্য Xbox ডাটা সংগ্রহ | Xbox
Microsoft Teams। যদি আপনি স্কুলে বা কোনও স্কুল অ্যাকাউন্টের মাধ্যমে Teams ব্যবহার করেন, তাহলে আপনার প্রশ্নগুলি নিয়ে আপনার স্কুলের সাথে যোগাযোগ করুন। আপনি যদি আপনার নিজের Microsoft অ্যাকাউন্ট দিয়ে Teams ব্যবহার করেন, তাহলে Teams সহায়তা পৃষ্ঠা-টি পরিদর্শন করে আপনার গোপনীয়তা সুরক্ষিত করা সম্পর্কে আরও জানুন।
Microsoft 365 অ্যাপগুলি (Word এবং Excel-এর মত)। যদি আপনি স্কুলে বা কোনো স্কুল অ্যাকাউন্টের মাধ্যমে Microsoft 365 ব্যবহার করছেন, তাহলে অনুগ্রহ করে আপনার প্রশ্নগুলি নিয়ে আপনার স্কুলের সাথে যোগাযোগ করুন। যদি আপনি আপনার নিজের Microsoft অ্যাকাউন্টের মাধ্যমে Microsoft 365 ব্যবহার করেন, তাহলে শিশু, কিশোর-কিশোরী এবং পরিবারের গোপনীয়তা সম্পর্কে জানুন।
Skype। কে আপনার Skype প্রোফাইল দেখতে পারবে তা কীভাবে নিয়ন্ত্রণ করা যায়, বাচ্চাদের নিরাপত্তার ব্যবস্থা এবং আপনার গোপনীয়তা রক্ষার অন্যান্য উপায় সম্পর্কে Skype সহায়তা পৃষ্ঠা-এ গিয়ে জানুন।
Microsoft Edge। Microsoft Edge Edge শিশু মোড অফার করে: শিশুদের বড় হয়ে উঠতে এবং অনলাইনে নিরাপদ থাকতেশিশু-বান্ধব ব্রাউজার । Microsoft Edge-এ শিশু মোড সম্পর্কে আরও জানুন ।
Bing। আপনি bing.com/account-এ আপনার Bing সেটিংস সন্ধান করতে পারেন। আপনি একজন মা-বাবা বা অভিভাবক হলে আপনি আপনার সন্তানের জন্য Bing SafeSearch চালু করতে চাইতে পারেন।
Windows। আপনার Windows ডিভাইসে গোপনীয়তা সেটিংস পরিচালনা করতে, সূচনা মেনু > সেটিংস > গোপনীয়তা-তে যান। Windows-এ গোপনীয়তা সেটিংস পরিচালনা করা সম্পর্কে জানতে, Windows সহায়তা পৃষ্ঠায় গোপনীয়তা-এ যান।
অতিরিক্ত গোপনীয়তা সেটিংসের জন্য, Microsoft পণ্যসমূহে আমি কোথায় গোপনীয়তা সেটিংস খুঁজে পেতে পারি? দেখুন।
-
আমরা কোন ডাটা পাব এবং কীভাবে আমরা সেটা ব্যবহার করব, সেটা আপনি আপনার পছন্দ অনুযায়ী বেছে নিতে পারেন। উদাহরণস্বরূপ,
- Microsoft গোপনীয়তা ড্যাশবোর্ড-এর মাধ্যমে আপনি আপনার কিছু ডাটা অ্যাক্সেস করতে এবং মুছে দিতে পারেন। আপনার বয়স এবং আপনি কোথায় বাস করেন তার উপর নির্ভর করে, আপনার ডাটা মোছার জন্য আপনার অভিভাবকের অনুমতির প্রয়োজন হতে পারে।
- Microsoft এর কাছ থেকে কিছু নির্দিষ্ট বার্তা গ্রহণ করবেন কিনা তা আপনি বেছে নিতে পারেন।
- আমাদের অনেকগুলি পণ্য অন্যান্য গোপনীয়তা সেটিংস এবং নিয়ন্ত্রণ অফার করে যেগুলি আপনি ব্যবহার করতে পারেন। Microsoft পণ্যসমূহে আপনি কোথায় গোপনীয়তা সেটিংস খুঁজে পেতে পারেন সে সম্পর্কে আরও জানুন।
আপনার ব্যক্তিগত ডাটা অ্যাক্সেস বা নিয়ন্ত্রণ করার আরও উপায় সম্পর্কে জানতে আপনি আমাদের সাথে যোগাযোহ করতে পারেন। আমাদের সাথে যোগাযোগ করার সর্বোত্তম উপায় হল আমাদের ওয়েব ফর্ম ব্যবহার করা। এছাড়াও আপনি আমাদের গোপনীয়তা প্রায়শই জিজ্ঞাসিত প্রশ্নাবলীতে (FAQs)-তে আপনার ডাটা কীভাবে রপ্তানি করতে এবং মুছতে হয় সে সম্পর্কে আরও জানতে পারেন।
আপনি যেখানে বাস করেন সেখানকার আইন আপনাকে নির্দিষ্ট কিছু অধিকার দিতে পারে, যেমন আপনার ব্যক্তিগত ডাটা অ্যাক্সেস করার অধিকার বা মুছে দেওয়ার অনুরোধ করার অধিকার। কিন্তু আমরা উপরে উল্লেখিত পছন্দ অনুযায়ী বেছে নেওয়ার এই ক্ষমতা এবং নিয়ন্ত্রণগুলি সব ব্যবহারকারীকে দিই, তাঁরা যেখানেই বাস করুন না কেন। অনুগ্রহ করে মনে রাখবেন যে কিছু ক্ষেত্রে আপনার ব্যক্তিগত ডাটা অ্যাক্সেস বা নিয়ন্ত্রণ করার ক্ষমতা সীমিত হতে পারে (যেমন যেখানে আইনী বা অন্য গুরুত্বপূর্ণ কারণে আমাদের ডাটা রেখে দিতে হয়)।
মা-বাবা এবং অভিভাবকরা Microsoft গোপনীয়তা বিবৃতির শিশুদের কাছ থেকে ডাটা সংগ্রহ বিভাগে শিশুর ডাটায় কীভাবে প্রবেশাধিকার পেতে হয় এবং মুছতে হয় সে সম্পর্কে আরও জানতে পারবেন।
-
যখন আপনি আমাদের পণ্যসমূহ স্কুলে বা কোনো স্কুল অ্যাকাউন্টের মাধ্যমে ব্যবহার করেন, তখন আপনার স্কুল আপনার ব্যক্তিগত ডাটা আমাদের সাথে শেয়ার করতে পারে। আমরা ছাত্রছাত্রীদের ব্যক্তিগত ডাটা শুধুমাত্র শিক্ষা বা স্কুল সংক্রান্ত উদ্দেশ্যেই সংগ্রহ করি এবং ব্যবহার করি, যেমন অনলাইনে শেখার জন্য আপনি ব্যবহার করতে পারেন এমন পণ্যগুলির জন্য
আপনি স্কুলের জন্য আমাদের পণ্যসমূহ ব্যবহার করলে, আপনার স্কুল আপনার ব্যক্তিগত ডাটা নিয়ন্ত্রণ, অ্যাক্সেস এবং ব্যবহার করতে পারে। আপনার স্কুল Microsoft পণ্যটি এবং আপনার অ্যাকাউন্টের সাথে যুক্ত ইমেল, চ্যাট, ফাইল বা অন্যান্য সামগ্রী অ্যাক্সেস করতে পারে। এবং আপনার স্কুল পণ্য এবং অ্যাকাউন্ট সেটিংস নিয়ন্ত্রণ করতে পারে, যার মধ্যে রয়েছে সুরক্ষা এবং গোপনীয়তা-সম্পর্কিত সেটিংস।
কিছু Microsoft পণ্যের সামাজিক বৈশিষ্ট্যসমূহ রয়েছে। যখন আপনি এই বৈশিষ্ট্যগুলি ব্যবহার করবেন, তখন আপনার স্কুল বা নেটওয়ার্কে থাকা অন্যান্য ব্যবহারকারীরা আপনার ক্রিয়াকলাপ দেখতে পেতে পারে।
Microsoft নিম্নলিখিত উপায়ে শিক্ষার্থীদের ব্যক্তিগত ডাটা সুরক্ষিত করে:
- আমরা ছাত্রছাত্রীদের ব্যক্তিগত ডাটা বিক্রয় করি না।
- আমরা বিজ্ঞাপনের জন্য ছাত্রছাত্রীদের ব্যক্তিগত ডাটা ব্যবহার বা শেয়ার করি না।
- আমরা শুধু শিক্ষামূলক বা স্কুল সংক্রান্ত উদ্দে্শ্যকে সমর্থন করতে, বা কোনো পিতামাতা বা অভিভাবকের অনুমতি অনুযায়ী, কোনো ছাত্রছাত্রী সম্পর্কে তথ্য জড়ো করি।
- আমরা ছাত্রছাত্রীদের ব্যক্তিগত ডাটা আমাদের হয়ে কাজ করা অন্যান্য সংস্থাগুলির সাথে শিক্ষামূলক উদ্দেশ্যে শেয়ার করতে পারি। এই সংস্থাগুলিকে অবশ্যই একই সুরক্ষাবিধিগুলিতে সম্মত হতে হবে।
আপনার স্কুল আপনাকে Microsoft পণ্যসমূহ ব্যবহার করার ক্ষেত্রে তাদের যে নিয়ম ও নীতিগুলি আছে সেগুলি মেনে চলতে বলতে পারে।
আপনার স্কুল কোন ডাটা শেয়ার করে সে সম্পর্কে আপনার কোনো প্রশ্ন থাকলে, অনুগ্রহ করে আপনার স্কুলের সাথে যোগাযোগ করুন।
-
আপনার ডাটা নিরাপদ রাখার জন্য আমরা শক্তিশালী নিরাপত্তা রক্ষণ পদ্ধতি ব্যবহার করি। এই রক্ষণ পদ্ধতিগুলি অন্যদেরকে আপনার ব্যক্তিগত ডাটা চুরি করতে বা কোনো ক্ষতিকারক উপায়ে ব্যবহার করতে বাধা দেয়। কিন্তু মনে রাখবেন, অনলাইনের নিরাপত্তা কখনোই নিখুঁত নয়, তাই অনলাইনে আপনি কী শেয়ার করছেন সে বিষয়ে সবসময় সতর্ক থাকুন।
আপনিও আপনার ব্যক্তিগত ডাটার নিরাপত্তা রক্ষায় সহায়তা করতে পারেন। অনলাইনে আপনার গোপনীয়তা এবং নিরাপত্তা রক্ষা করার কিছু পরামর্শ এখানে দেওয়া হল:
- আপনার ডিভাইস, অ্যাপ এবং অ্যাকাউন্টসমূহ অ্যাক্সেস করতে, শক্তিশালী পাসওয়ার্ড, পাসকোড, বা স্পর্শ ID ব্যবহার করুন। এমন কোনো পাসওয়ার্ড ব্যবহার করবেন না যেটাকে আপনার পরিচিত লোকজন অনুমান করে নিতে পারে (যেমন কোনো পোষ্যের নাম বা আপনার বাড়ির ঠিকানা)।
- আপনি যে পরিষেবাগুলি ব্যবহার করেন সেগুলির প্রতিটির জন্য একই পাসওয়ার্ড ব্যবহার করবেন না। এবং আপনার পাসওয়ার্ড অন্য কারোর সাথে কখনো শেয়ার করবেন না (কোনো আস্থাভাজন প্রাপ্তবয়স্ক যেমন পিতামাতা বা অভিভাবক ছাড়া)।
- অনলাইনে কার সাথে আপনি তথ্য শেয়ার করছেন সে বিষয়ে সতর্ক হন। শুধুমাত্র আপনার পরিচিত এবং আস্থাভাজন লোকজনের সাথে ব্যক্তিগত তথ্য শেয়ার করুন।
- অনলাইনে আপনি কোন তথ্য শেয়ার করছেন সে বিষয়ে সতর্ক হন। অপরিচিতদের সাথে এমন কোনো তথ্য শেয়ার করবেন না যেটা আপনাকে শনাক্ত করতে বা আপনার অবস্থান নির্ণয় করতে ব্যবহৃত হতে পারে। আপনার আসল নাম, আপনার স্কুলের নাম, বা কোনো ফটোর মতো তথ্য শেয়ার করলে, সেটা বাস্তব দুনিয়ায় আপনাকে খুঁজে নেওয়ার পক্ষে যথেষ্ট হতে পারে।
- এমন কোনো তথ্য শেয়ার করবেন না যেটা আপনাকে বিব্রত করা বা মানসিকভাবে আঘাত করার জন্য ব্যবহৃত হতে পারে। মনে রাখবেন যে, যখন আপনি কারোর সাথে তথ্য শেয়ার করেন বা কাউকে কোনো বার্তা পাঠান, সেই ব্যক্তিটি দীর্ঘ সময় ধরে সেটি সংরক্ষণ করে রাখতে পারেন বা অন্য কাউকে (বা এমনকি অন্য অনেক লোকজনকে) সেটি ফরোয়ার্ড করতে পারেন।
-
আমরা বিভিন্ন কারণে ব্যক্তিগত ডাটা অংশীদারী করি। আপনার সম্মতি নিয়ে, আমরা লেনদেন সম্পূর্ণ করতে বা আপনার ব্যবহার করা পণ্যগুলি প্রদান করতে আপনার ডাটা অংশীদারী করি। আমরা তখনও তথ্য অংশীদারী করি যখন আপনি একটি ইমেল পাঠান বা OneDrive-এ একটি নথি ভাগ করে নিয়ে আমাদের তা করতে বলেন। যদি আপনি আপনার স্কুলের দেওয়া কোনো Microsoft পণ্য ব্যবহার করেন, তাহলে আমরা আপনার ব্যবহার সম্পর্কে নির্দিষ্ট কিছু তথ্য আপনার স্কুলের সাথে শেয়ার করতে পারি।
আমরা নিম্নলিখিত কারণগুলির জন্যও ডাটা শেয়ার করে থাকি:
- পণ্য এবং পরিষেবা প্রদান করার জন্য Microsoft-এর মালিকানাধীন কোম্পানিগুলির মধ্যে
- আমাদের হয়ে কাজ করে এমন অন্য কোম্পানিগুলির সাথে (যারা শুধু সেইভাবেই ডাটা ব্যবহার করতে পারে যেভাবে আমরা তাদের করতে বলি)
- আইনী প্রয়োজনে বা কোনও আইনী প্রক্রিয়া, যেমন কোনও আদালতের আদেশ প্রাপ্ত সন্ধান ওয়ারেন্ট বা কোনও সাবপিওনার ক্ষেত্রে উত্তর দিতে হলে
- আমাদের গ্রাহক এবং অন্যান্যদের সুরক্ষিত করতে
- আমাদের পণ্যগুলিকে সুরক্ষিত রাখতে সহায়তা করতে
- Microsoft এবং এর গ্রাহকদের অধিকার ও সম্পত্তি রক্ষা করতে
আমরা আপনার ব্যক্তিগত ডাটা বিক্রয় করি না।
যে কারণে আমরা ব্যক্তিগত ডাটা শেয়ার করি, Microsoft গোপনীয়তা বিবৃতিতে সে সম্পর্কে আরও জানুন।
-
আমরা বিশ্বের নানা প্রান্তের নানা জায়গায় ব্যক্তিগত ডাটা রেখে থাকি। কিন্তু যেখানেই আমরা ডাটা রাখি না কেন, আমরা শক্তিশালী নিরাপত্তা রক্ষণ পদ্ধতিসমূহ ব্যবহার করি। এবং আমরা আপনার গোপনীয়তা রক্ষার জন্য এবং আইন মেনে চলার জন্যও পদক্ষেপ গ্রহণ করি।
আমরা ব্যক্তিগত ডাটা কোথায় রাখি, Microsoft গোপনীয়তা বিবৃতিতে সে সম্পর্কে আরও জানু্ন।
-
আমাদের পরিষেবাগুলি দিতে, আইন মেনে চলতে এবং অন্যান্য ন্যায়সঙ্গত কারণে আমাদের যতদিন প্রয়োজন ততদিন আমরা ব্যক্তিগত ডাটা রেখে দিই। আপনি আপনার ডাটা নিয়ন্ত্রণ করতে পারবেন। যদি আপনি আর না চান যে Microsoft আপনার ব্যক্তিগত ডাটা প্রক্রিয়াকরণ করুক বা আমাদের দ্বারা আপনার ডাটার ব্যবহার সীমিত করতে চান, তাহলে অনুগ্রহ করে আমাদের ওয়েব ফর্ম ব্যবহার করে আমাদের সাথে যোগাযোগ করুন।
ব্যক্তিগত ডাটা আমাদের দ্বারা ধরে রাখা সম্পর্কে Microsoft গোপনীয়তা বিবৃতিতে আরও জানুন।
-
এই পৃষ্ঠাটি তৈরি করতে প্রাথমিকভাবে, আমরা 2021 Microsoft কাউন্সিল ফর ডিজিট্যাল গুড-এ কাজ করেছিলেন এমন এক তরুণ লোকজনের গোষ্ঠীর সঙ্গে পরামর্শ করেছিলাম। একটি ভার্চুয়াল কর্মশালায়, আমরা তাদের সাথে কথা বলেছিলাম কেন গোপনীয়তা গুরুত্বপূর্ণ এবং কীভাবে তারা অনলাইনে অন্যদের সাথে কথোপকথন করার সময় তাদের গোপনীয়তা সুরক্ষিত করতে পারে। ছোট ছোট গোষ্ঠীতে, তারা এই পৃষ্ঠার জন্য খসড়া সামগ্রীটি পর্যালোচনা করে, প্রশ্ন জিজ্ঞাসা করে এবং তাদের চিন্তাভাবনা ও ফিডব্যাক শেয়ার করে। কীভাবে আমরা বয়সের উপযুক্ত ভাষা ব্যবহার করে আমাদের গোপনীয়তা অনুশীলনগুলি ব্যাখ্যা করব এবং তরুণদের তাদের ব্যক্তিগত ডাটা আরও ভালভাবে বুঝতে এবং পরিচালনা করতে সহায়তা করব সে সম্পর্কে পরিস্কার ধারনা পেতে, তাদের অংশগ্রহণ আমাদের সহায়তা করেছে। এখানে গল্পটি পড়ুন: শিশুরা অন্তর্ভুক্ত: ডিজিটাল যুগে কোম্পানীগুলির মধ্যে অর্থপূর্ণ শিশু এবং যুবদের অংশগ্রহণ সম্ভব করা
আমরা এই পৃষ্ঠাটিতে থাকা বক্তব্য আরও স্পষ্ট করার জন্য বা এটিকে পরিবর্তনসমূহের সাথে খাপ খাওয়ানোর জন্য, মাঝে মাঝে এটিকে আপডেট করি। পরিবর্তনগুলি হতে পারে একটি নতুন পণ্য, ডাটা ব্যবহার করার একটা আদালা উপায়, বা আইনে কোনো পরিবর্তন। আমরা যখন পরিবর্তন সংক্রান্ত পোস্ট করব, তখন আমরা এই বিবৃতির শীর্ষে থাকা "শেষবার আপডেট হয়েছে" তারিখটি সংশোধন করব।
-
যদি Microsoft-এর কাছে গোপনীয়তা নিয়ে আপনার কোনও প্রশ্ন থাকে, তাহলে অনুগ্রহ করে আমাদের ওয়েব ফর্ম ব্যবহার করে আমাদের সাথে যোগাযোগ করুন। আমরা 30 দিনের মধ্যে প্রশ্ন বা উদ্বেগগুলির উত্তর দেব।
কীভাবে আমাদের সাথে যোগাযোগ করতে হবে সে সম্পর্কে, Microsoft গোপনীয়তা বিবৃতিতে আরও জানুন।